আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান ……….. দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত/দেশের বর্তমান বুদ্ধিজীবিদেরকে শহীদ /বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান……….. দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, এখন বিভিন্ন মহলে বুদ্ধিজীবীরা বিভক্ত। কিন্তু ৭১’র স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে দেশের ন্যায় আদর্শের প্রতি বুদ্ধিজীবীরা ঐক্যবদ্ধ ছিলেন। যার জন্য তারা দেশের স্বার্থে অকাতরে প্রাণ দিয়েছেন। বর্তমান একশ্রেণির বুদ্ধিজীবীরা দেশের বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের সাথে মদদে লিপ্ত। বর্তমান বুদ্ধিজীবীদেরকে সত্য ও ন্যায়ের লক্ষে দেশের অন্যতম প্রধান সমস্যা বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জীবনের ঝুঁকি নিয়ে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রকৃত সম্মান প্রদর্শন জাতি এই মুহুর্তে এটাই কামনা করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আরো বলেন, মার্কা নয়, দুর্নীতিবাজদের গডফাদার-গডমাদারদের মনোনীত, আয়ের সাথে অসঙ্গতিহীন ব্যক্তিবর্গদের বয়কট করে সৎ, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার তিনি সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি ১৪ ডিসেম্বর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিন্দাবাজারস্থ পয়েন্টে শোক র‌্যালী পূর্ব এক গণজমায়েতে সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
র‌্যালী ও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুদ রশীদ এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেইন আহমদ এডভোকেট, ফোরামের কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আইনজীবী সুয়েব আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি মুক্তাদির কিবরিয়া সিরাজী, সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, সাংগঠনিক সম্পাদক রিখন তালুকদার রিখন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাসেল আহমদ ফয়েজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সদস্য দেবেন্দ্র তালুকদার প্রমুখ।