মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, সহ সভাপতি আব্দুল কাদির, সারওয়ার আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হেসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, সাংগঠিক সম্পাদক ছাব্বির আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ সভাপতি শফিউল আলম, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মো: আলাজুর রহমান,বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহজান সাজু প্রমুখ।

শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ১৪, ২০১৮, ৯:৫৩ অপরাহ্ণ • ৫ বার পঠিত






