বাংলাদেশ আওয়মালীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। ১৪ ডিসেম্বর শুক্রবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজির বাজার থেকে শুরু করে
ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল-ায় এ গণসযোগ করেন। 
গণসংযোগকালে নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.
আব্দুল মোমেন ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতৃবৃন্দ
ওয়ার্ডের বৃহত্তর কাজিরবাজার এলাকায় গিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট চান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক চন্দন রায়, সাবেক সভাপতি অমিত শ্যাম সজল, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ সভাপতি আব্দুস সুবহান নিশাদ, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, দপ্তর সম্পাদক
কিবরিয়া খান, ইঞ্জি: মো. আব্দুল মালিক. প্রচার সম্পাদক রফিক মিয়া, সহ প্রচার সম্পাদক আদি অনন্ত নিতাই দাস,
ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি রতন গৌর, ওয়ার্ড কৃষক লীগ সভাপতি আব্দুল আলীম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি হাসিন আরফিন রাফি, ছাত্রলীগ নেতা নেহার মেরাব হোসেন, সাবেক সহ সভাপতি অর্জুন গৌর, জাহিদ এনাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক মো. আলী রিয়াদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোরর্শেদ আহমদ সুমন, সুজন চন্দ, সালমান মানিক, তপন বর্মন, তন্ময় সমাদার, সাগর দে প্রমুখ।
নৌকা প্রতীকের সমর্থনে ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৫, ২০১৮, ৪:৩৬ অপরাহ্ণ • ১৪ বার পঠিত






