সিলেট নগরীর হাউজিং এস্টেট নিউ সেন্ট্রাল ফার্মেসীর
উদ্যোগে ও সিলেট টুরি্যস্ট ক্লাবের সহযোগীতায় শনিবার (১৫
ডিসেম্বর) দিনব্যাপী ফার্মেসীর প্রাঙ্গণে ফ্রি আই ক্যাম্প-
২০১৮ অনুষ্ঠিত হয়। 
ফ্রি আই ক্যাম্পে অসহায় হতদরিদ্র দু’শতাধিক চক্ষু রোগীদের
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন নিউ সেন্ট্রাল ফার্মেসীর
পরিচালক রোটাঃ ডা. মোঃ আব্দুর রকীব, সিলেট ট্যুরিস্ট ক্লাবের
সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, সহ সভাপতি আল মামুন,
সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান
চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ট্যুর বিষয়ক
সম্পাদক বদরুল ইসলাম মিলন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান
রাব্বি প্রমুখ।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহির
আহমদ, ডা. রেদওয়ান আহমদ, ডা. খালেদ আহমদ, ডা. সাইফুল
ইসলাম ক্যাম্প পরিচালনা করেন।
হাউজিং এস্টেটে অসহায় চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৫, ২০১৮, ৪:৫৩ অপরাহ্ণ • ৪ বার পঠিত






