আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বংশপরম্পরায় নয় যোগ্যতাই হোক মানুষকে বিচারের মানদন্ড

সুমন ঘোষ পবিত্র বেদ কি বলে ব্রাহ্মণ সম্পর্কে
ব্রাহ্মণ বলতে কি বুঝায়? ও কাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারি ? ব্রাহ্মণ হতে কি বংশ পরম্পরায় ব্রাহ্মণ হতে হবে, না যোগ্যতা থাকলে যে কেউ ব্রাহ্মণ হতে পারবে? ব্রাহ্মণ সম্পর্কে সনাতন ধর্মের পবিত্র বেদ কি বলে:- “যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত, অহিংস,সত্য,নিষ্ঠাবান, সুশৃঙ্খল,জ্ঞান প্রচারকারী, ধর্মজ্ঞানী সে ব্রাহ্মন” (ঋগবেদ ৭.১০৩.৮)
তাহলে যে কোনো শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় যাদের উক্ত গুন গুলো থাকবে সেই ব্রাহ্মন হবে। সুতরাং একটা মানুষ যে কাস্টের হোক না কেন উক্ত গুন গুলো থাকলে সেই ব্রাহ্মন হবে ও ঠাকুর পূজা করার অধিকার পাবে।এই তথ্য নিয়ে বৈদিক ইতিহাসে যেসকল মহাপুরুষ যোগ্যতার বলে ব্রাহ্মণ পদবীতে
অধিষ্ঠিত হয়েছেন :-১. ঋষি ঐলুশ জন্মেছিলেন দাসীর ঘরে । কিন্তু এই ঋষি ঋগবেদের উপর গবেষণা করেন এবং
কিছু বিষয আবিষ্কার করেন।এরপর তিনি শুধুমাত্র ঋষিদের দ্বারা আমন্ত্রিতই হতেন না এমনকি আচার্য্য হিসেবেও অধিষ্ঠিত হন। -(ঐতরেযা ব্রহ্মন ২.১৯ )২. সত্যকাম জাবাল ছিলেন এক পতিতার পুত্র যিনি পরে একজন ব্রাহ্মণ হন।৩. ধৃষ্ট ছিলেন নবগের (বৈশ্য) পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন। -(বিষ্ণু পুরাণ ৪.২.২)
৪. হরি ব্রাহ্মণ হন ক্ষত্রিয়রে ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও।-(বিষ্ণু পুরাণ ৪.৩.৫)৫. শৌনক ব্রাহ্মণ হন যদিও ক্ষত্রিয় পরিবারে জন্ম হয়।-(বিষ্ণু পুরাণ ৪.৮.১)৬. মাতঙ্গ ছিলেন চন্ডালের পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন।৭. বিদুর ছিলেন এক চাকরের পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন এবং হস্তিনাপুর রাজ্যের মন্ত্রী হন  শ্রীমদভগবদগীতাকে পঞ্চম বেদ বলায় এবার দেখা যাক শ্রীমদ্ভগবদগীতাতে ব্রাহ্মণ সম্পর্কে কি বলা হয়েছে :-
দ্বাপর যুগে শ্রী কৃষ্ণ শ্রী গীতায় ঈধংঃ ঝুংঃবস কে আরো সহজ করে তুলে ধরেছেন শ্রীমদভগবদগীতা ১৮.৪১ ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং শূদ্রাণাং চ পরন্তপ।
কর্মাণি প্রবিভক্তানি স্বভাবপ্রভবৈর্গুণৈঃ।
“হে পরন্তপ!স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত
হয়েছে”
এখানে স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ,ক্ষত্রিয,বৈশ্য, ও শূদ্র অর্থ্যাৎ এখানে স্বভাবজাত গুণ
বলতে যোগ্যতাকে বোঝানো হয়েছে বংশ পরম্পরায়কে নয়,
তাহলে এই বিষয়েটি আমরা সবাই মানতে বাধ্য শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও ব্রাহ্মণ হওয়া
যায় না, যেখানে যোগ্যতাই হচ্ছে মানুষের কর্মের মাপকাঠি।
তবে প্রাচীন কালে যোগ্যতার জন্য সময় সময় পরিবর্তন হতো পদবী গুলো। যার জন্য একশ্রেনী
এই পরিবর্তনের রীতিকে বন্ধ করে দেওয়ার জন্য এবং বংশ পরম্পরায় নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য
এখানে বংশ পরম্পরায়নীতিকে হিন্দু সাম্রাজ্যের উচ্চ পদবীকে ১০০% কোটায় নিয়ে
গেছেন। যার জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও কখনও ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের ছেলে উচ্চ পদস্থ হতে
পারতো না,এবং এই বর্ণবৈষম্য ও ধর্মীয়শিক্ষা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা বৈষম্য
মুল্যক আচরণই হিন্দু সাম্রাজ্যের কাঠামো ভেঙে যাওয়ার প্রধান কারণ।
শ্রীমদভগবদগীতা ১৮.৪২
শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।
জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম।।
“শম, দম, তপ, শৌচ,ক্ষান্তি, সরলতা,জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মনদের স্বভাবজাত
কর্ম