আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে নবদূত পাঠশালার উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
যুগোপযোগী অধুনিক মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে নবদূত পাঠশালার উদ্বোধন হয়েছে। গত রোববার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। সমাজসেবী আবদাল হোসেনর সভাপতিত্বে ও খাঁন মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় পাঠশালা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছির, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক এম, এ, মোক্তাদির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকের আলী সজিব, ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্না ও সুমন আহমেদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবদূত পাঠশালার অধ্যক্ষ রোজিনা বেগম, শিক্ষক হারুনুর রশিদ প্রমূখ।