মহান বিজয় দিবস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় সিলেট নগরীর কালীঘাট শহীদ মিনারে সকাল ১০টায় পুস্পস্তপক অর্পণ অনুষ্টিত হয়। এসময় বিভিন স্কুল শিক্ষার্থী, ব্যবসায়ীক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা পুস্পস্তপক অর্পণ করেন। প্রথমইে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের পক্ষ থেকে পুস্পস্তক অর্পণ করা হয়।
পরে ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী সিরাজুল ইসলাম শামীমের নেতৃত্বে পুস্পস্তপক অর্পণ করা হয়, ওয়ার্ড বিএনপির পক্ষ থেকেও ফুল দেওয়া হয়, কালীঘাট ব্যবসায়ী সমিতি,
যানবাহান নিয়ন্ত্রন ও সমন্বয় পরিষদ,স্কুল এবিসি একাডেমি আমজাদ আলী রোড, আরবান স্মাল আনন্দ স্কুল, কালিঘাট ইলিয়াছ ম্যানশন ব্যবসায়ী সমিতি, শহীদ মিনার উদযাপন পরিষদ, চাউল বাজার ব্যবসায়ী সমিতি, চাউল বাজার শ্রমিক কল্যান সমিতি, পেয়াজপট্টি শ্রমিক কল্যান পরিষদ, সিলেট শ্রমিক কল্যান পরিষদ কালীঘাট, কিশোরগঞ্জ সমাজ কল্যান পরিষদ, কালীঘাট সবুজ বাংলা স্পোটিং ক্লাব, সোনালী স্বপ্ন সিলেট, সিডনি ক্লাব বাগিছা, ছড়ারপার, সিলেট, সুরমা ইয়াং ক্লাব, সুনামগঞ্জ ্ঐক্য কল্যান পরিষদ, ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতি।
পুস্পস্তপক অর্পণ শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজয় দিসব উদযাপন পরিষদ কালীঘাট শহীদ মিনারের সভাপতি ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে এবং বিজয় দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কালাম আহমদের পরিচালানায় উপস্থিত ছিলেন, সুরুক মিয়া, এম এ মতিন, জিয়াউর রহমান, প্রাণেশ দেব, দিপক রবি দাশ, আব্দুল হাসিম জাকারিয়া, আব্দুল মুমিন মামুন, ইকবাল আহমদ মাছুম, সাখাওয়াত খান শিপলু, আতিকুর রহমান রনি, মামুন খান জনি, শহিদুর রহমান সনি, লায়েক আহমদ, আতিকুর রহমান রাজু, মাহমুদুল হাসান রাজু, শাহমুদুল হাসান নাজির, রফিক আহমদ অপু, রাজন আহমদ, আশরাফ খান। বিজয় দিবস উদযাপন পরিষদের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিল মুনিম তার বক্তব্যে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলা। প্রতিবছরই যেন এই ধারা অব্যাহত থাকে সকলের প্রতি আহবান জানান এবং পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর যাতে শান্তিতে নির্বিঘেœ ভোট দেওয়ার আশা ব্যক্ত করেন।
কালীঘাট শহীদ মিনারে পুস্পস্তপক অর্পণ অনুষ্টিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৮, ২০১৮, ৭:২০ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






