আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কুষ্টিয়ায় বিএনপি মনোনিত প্রার্থীর বিরুদ্ধে মামলা

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমির বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল। আজ দুপুরে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমারখালী আমলী আদালতের বিচারক মুহঃ মাসুদুজজামানের আদালতে মামলা করলে আদালত বিষয়টি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। মামলার অপর বিবাদী কুমারখালী যদুবয়রা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে তাঁতী দলের আঞ্চলিক নেতা নূর ইসলাম।মামলায় উল্লেখ করা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী মোবাইল ফোনে কুমারখালী তাঁতী দলের আঞ্চলিক নেতা নূর ইসলামের সাথে মোবাইলে উষ্কানীমূলক অরাজকতা সৃষ্টির নির্দেশ দেন। সৈয়দ মেহেদী রুমী এসময় তাঁতীদলের ঐ নেতাকে পুলিশসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা ও মারধোরের নির্দেশ দেন। টেলিফোন আলাপটি নিয়ে ৭১ টেলিভিশন, ডিবিসি নিউজ, চ্যানেল২৪সহ দেশের শীর্ষস্থানীয় মিডিয়ায় সংবাদ পরিবেশিত হয়। এরই সূত্র ধরে আজ মঙ্গলবার কুষ্টিয়া জজ কোর্টের পিপি(নারী ও শিশু) আকরাম হোসেন দুলাল ডিজিটিল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২৫ এর ১(ক)  এবং ৩১(১) ধারায় মামলাটি দায়ের করেন। 
 বাদী আকরাম হোসেন দুলাল আদালতে টেলিভিশনে প্রচারিত সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি ও নূর ইসলামের টেলিফোন আলাপের ভিডিও কপি জমা দিয়েছেন