আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে গণসংযোগ এলাকার মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল কাজ …………… শফি এ চৌধুরী

 জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। এলাকার মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল কাজ। বর্তমান এমপির ১০ বছরের কাজের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১০ বছরে নিজের পকেট ভারি করা
ছাড়া জনগণের কোন কাজ করেন নি তিনি। অথচ এখন উন্নয়নের সাফাই দিয়ে আবার জনগণের ভোট নিতে এসেছেন। শফি চৌধুরী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের জীবনমান উন্নয়ন আর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ৩০ ডিসেম্বর সারাদিন ধানের শীষে ভোট দিতে স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি ১৮ ডিসেম্বর মঙ্গলবার দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই আহ্বান জানান। এসময় তার সাথে ছিলেন,i সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সেক্রেটারী শামীম আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান টুনু, জেলা বিএনপির উপদেষ্টা হাজী বাবুল মিয়া, অধ্যক্ষ জিল-ুর রহমান সুয়েব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাইদ আহমদ, বিএনপি নেতা ময়নুল ইসলাম মঞ্জুর, শামসুর রহমান শামীম, প্রভাষক জুবের আহমদ, ছাত্রদল নেতা লায়েক আহমদ প্রমুখ।