বিষয়: ‘চা বাগানের কর্ম-পরিবেশ ও শ্রমিকদের অধিকার: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদক, ফটো সাংবাদিক/ক্যামেরা ইউনিট প্রেরণ প্রসঙ্গে।
প্রিয় মহোদয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
‘চা বাগানের কর্ম-পরিবেশ ও শ্রমিকদের অধিকার: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, সকাল ১১টায়, টিআইবি মেঘমালা কনফারেন্স রুম, মাইডাস সেন্টার, লেভেল-৫, বাড়ি-৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানম-ি, ঢাকা-১২০৯ এ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনের তারিখ ও সময় : ১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, সকাল ১১টা
স্থান : মেঘমালা সম্মেলন কক্ষ, মাইডাস সেন্টার (লেভেল-৫), বাড়ি # ০৫,
রোড # ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ/চিত্র সংগ্রহ এবং প্রকাশ/সম্প্রচারের জন্য একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক/ ক্যামেরা ইউনিট প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
টিআইবি’র প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে,






