কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
যুগোপযোগী অধুনিক মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে নবদূত পাঠশালার উদ্বোধন হয়েছে। গত রোববার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন।
সমাজসেবী আবদাল হোসেনর সভাপতিত্বে ও খাঁন মোহাম্মদ হুসাইনের সঞ্চালনায় পাঠশালা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছির, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক এম, এ, মোক্তাদির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকের আলী সজিব, ছাত্রলীগ নেতা জাকির হোসেন পান্না ও সুমন আহমেদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবদূত পাঠশালার অধ্যক্ষ রোজিনা বেগম, শিক্ষক হারুনুর রশিদ প্রমূখ।
কমলগঞ্জে নবদূত পাঠশালার উদ্বোধন
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৮, ২০১৮, ৭:০৫ পূর্বাহ্ণ • ৭ বার পঠিত






