গোলাপগঞ্জ থানার উত্তরবাঘা নয়াটিলা অষ্টপ্রহর ব্যাপী
হরিনাম-লীলাযজ্ঞানুষ্ঠান পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে উত্তরবাঘা
নয়াটিল্লা সনাতনী যুব সংঘ। কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ ডিসেম্বর শুক্রবার
সকাল ১১টা থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ হরিগুরুচাঁদ মতুয়া
মহাসংঘের উদ্যোগে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মুক্তির বারিধি
শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর’র মতাদর্শ সম্পর্কে আলোচনা ও হরিনাম কীর্ত্তন।
স্বাগত বক্তব্য রাখবেন উত্তরবাঘা নয়াটিলা সনাতনী সংঘের সভাপতি সুসেন্দ্র
চন্দ্র নমঃ খোকন ও ব্যবস্থাপনায় থাকবেন রঞ্জন মতুয়া। এতে প্রধান অতিথি
থাকবেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি ড. আর. কে. ধর, বিশেষ অতিথি
থাকবেন শ্রীধাম ওড়াকান্দির প্রতিনিধি ও মুখ্য আলোচক হরিদাস ঠাকুর, নির্মল
ঠাকুর, সম্মানীত অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পতি রতন মনি মোহন্ত, রঙ্গলাল
বিশ্বাস, সুখময় বিশ্বাস যাদব, জ্যোতি মোহন বিশ্বাস, অবিনাশ বিশ্বাস,
রাজেন্দ্র বিশ্বাস, ডা. শচীন্দ্র কুমার পুরকায়স্থ প্রমুখ। শুভ অধিবাস ও
গীতা পাঠ করবেন শ্রীযুক্ত রাসরঞ্জন গোস্বামী। ২২ ডিসেম্বর শনিবার নামসূধা
বিতরণ করবেন সর্বশ্রী রাসরঞ্জন গোস্বামী, বিধু চন্দ্র চন্দ, প্রমিলা রায়,
মিন্টু সরকার, বাসুদেব সূতকৃষ্ণ দাস বিপুল ও ২৩ ডিসেম্বর কীর্ত্তন সমাপন।
আর্শিবাদ করবেন শ্রীযুক্ত রাধাবিনোদ মিশ্র। প্রতিদিন অব্যাহতভাবে মহা
প্রসাদ আস্বাদন করা হবে।
উক্ত অষ্টপ্রহর ব্যাপী নাম লীলাযজ্ঞ ও মতুয়া অনুষ্ঠানে ভক্তপ্রাণদের
উপস্থিতি কামনা করেছেন উত্তরবাঘা নয়াটিল্লা সনাতনী সংঘের সভাপতি
সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বিশ্বাস এবং
কোষাধ্যক্ষ সুভাষ সরকার। বিজ্ঞপ্তি
উত্তরবাঘা নয়াটিল্লা সনাতনী যুব সংঘের ৩দিন ব্যাপী নাম লীলাযজ্ঞানুষ্ঠান
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৯, ২০১৮, ৯:৪৩ পূর্বাহ্ণ • ১০ বার পঠিত






