আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে
২০ ডিসেম্বর স্থানীয় শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানে জেলা সাংবাদিক ফোরামের সাথে অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আজিজুর রহমান।
পরবর্তী আলোচনা সভায় জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন
পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও ফোরামের দপ্তর সম্পাদক ও
দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি বেলাল তালুকদার এর সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহসভাপতি সাপ্তাহিক দেশপক্ষ
পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট পত্রিকার
প্রতিনিধি নুরুল ইসলাম সেফুল, মামুনুর রশীদ মসু, ফোরামের প্রচার সম্পাদক ও
দৈনিক ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, দ্যা এশিয়ান
এজ এর জেলা প্রতিনিধি আতাউর রহমান চৌধুরী, আজকের বসুন্ধরা পত্রিকার
জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জয়যাত্রা টেলিভিশনের স্টাফ
রিপোর্টার জুয়েল আহমদ, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, রেডিও পল্লী
কন্ঠের প্রতিনিধি পলি রানী দেবনাথ ও জনি বেগম প্রমুখ।
উল্লেখ্য যে, ২০ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ
বিদ্যালয় প্রাঙ্গণে দুর্ভাগ্যজনকভাবে মাইন বিস্ফোরণে যেসব বীর শহীদরা আত্ম
উৎসর্গ করেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মৌলভীবাজার জেলা
সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মোনাজাত ও তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা
জ্ঞাপন করা হয়