রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে বারহালের
নিদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সব ধরনের সুযোগ সুবিধা
সহ একটি টয়লেট স্থাপন করা হয়েছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার
আনুষ্ঠানিকভাবে তা স্কুল কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এটি
নির্মাণের ফলে প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-
শিক্ষিকাবৃন্দ উপকৃত হবে।
ক্লাব প্রেসিডেন্ট মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব
সেক্রেটারী রোটা: ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের
এ্যাসাইন ডেপুটি গভর্ণর রোটা: কবির উদ্দিন, ক্লাবের এ্যাসাইন
এ্যাসিসটেন্ট গভর্ণর রোটা: আজিজুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট
রোটা: আহসান আহমদ খান, ভাইস প্রেসিডেন্ট রোটা: আখতার
চৌধুরী রুবেল, রোটা: ইখতিয়ার আহমদ চৌধুরী প্রমুখ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের উদ্যোগে সেনিটারি টয়লেট স্থাপন
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ২০, ২০১৮, ৪:৩১ অপরাহ্ণ • ৪ বার পঠিত






