আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

 

এহসান বিন মুজাহির, দীপ্তনিউজ ডটকম: ইসলামি ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত প্রতিষ্ঠান মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নজমুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমান ও হাফেজ হাসান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা পরিষদ মৌলভীবাজার’র সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শায়খুল হাদীস হযরত মাওলানা ইসমাঈল আলী মিটিপুরী, মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল মুকিত, মৌলভীবাজার এডুকেশন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ মাওলানা সামছুল ইসলাম তরফদার, সেক্রেটারি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, সোসাইটির নির্বাহী সদস্য মাওলানা নুর উদ্দীন মোহাম্মাদ এজাজ, জামেয়া দ্বীনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হক, শেখ লুৎফা আক্তার, রায়হানা সিদ্দীকা, রোকসানা আক্তার, হাসান আহমদ খান, জহিরুল ইসলাম, নাজিম উদ্দীন, মঞ্জুর হোসেন আবির, জোলেখা খাতুন, কুলসুম বেগম, সানজিদা আক্তার ও হাফিজ তারেক আহমদ।