আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রাণবন্ত শিক্ষা সফর সম্পন্ন

দীপ্ত নিউজ ডটকম, নিজস্ব প্রতিবেদক: ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, শিশুদের বিনোদন, শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণ, প্রকৃতির নির্মল, সরস বায়ু আহরণে বিনোদনের মনোমুগ্ধকর এক পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের গাড়িটি কুলাউড়া এবং শমসের নগরের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

শিক্ষা সফরের ভ্যানু ছিলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অন্যতম দর্শনীয় স্থান শমসের নগর গল্ফ মাঠ, কুলাউড়ার চাতলাপুর চেক পোস্ট এবং ক্যামেলিয়া চা-বাগান। বেলা সাড়ে ১১টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি বাস্তবায়ন করা হয়। জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষা সফরে অনুভূতি প্রকাশ, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। ঝুড়িতে বল নিক্ষেপ, কবিতা আবৃত্তি, হাড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।


শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমদ, দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালকমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন, স্কুল পরিচালক মোঃ নাদির হোসেন, স্কুল পরিচালক শামীম আহমেদ, মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমান, মৌলভীবাজার আল ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক মাওলানা ফরহাদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, বিজিবি সদস্য সাইফুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ আশিদ্রোন ইউপি সভাপতি মাহমুদুল হাসান সুমন, তরুণ ব্যবসায়ী খালিদ সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফয়সল আহমদ।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার শারমিন ও পিংকি গোয়ালা।

শিক্ষা সফরে ৭০ জন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল