আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নুসরাত ও মনির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় মৌলভীবাজার সচেতন তরুণ সমাজ

 

স্টাফ রিপোর্টার, দীপ্ত নিউজ:  ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা, ঢাকার মাদরাসা ছাত্র মনির হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষক ও খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশ করেছে মৌলভীবাজার সচেতন তরুণ সমাজ।

 

১৪ এপ্রিল রবিবার বেলা ২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ও মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সভাপতি, সাংবাদিক-কলামিস্ট এহসান বিন মুজাহির।

 

সমাবেশে সভাপতিত্ব করেন শমসের নগর দারুসসুন্নাহ উসমানগড় মাদরাসার সহকারী পরিচালক ও মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সহ-সভাপতি, তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়া।

 

আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজার’র পরিচালক শাহ মিসবাহ’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার দরুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান ফয়সল, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান, হাসান আহমদ খান, ইমাদ উদ্দিন, ছন্দপাতার সম্পাদক ছড়াকার হাসান মাহমুদ, নির্বাহী সম্পাদক মস্তাকিম আল মুন্তাজ তালুকদার, সহসম্পাদক মনিরুল ইসলাম জহির, কে এম আব্দুল হক, খলিলুর রহমান নাফে, হিফজুর রহমান, আলী আহমদ, আকরাম আহমাদ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা নুসরাতকে যারা পুড়িয়ে হত্যা করেছে এবং ঢাকায় মাদরাসা ছাত্র মনিরকে যারা খুন করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকারী যেই হোক না কেনো তাদেরকে চিহ্নিত করে ফাঁসির দাবিও জানান তারা।