আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে-খেলাফত মজলিসের ইফতারে বক্তারা

মৌলভীবাজার শহর খেলাফত মজলিসের ইফতার মাহফিল

 

ফরহাদ সাইফুল্লাহ, দীপ্ত নিউজ ডটকম : খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (১৯ রমজান) শহরস্থ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য, মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম নজরুল হক।

 

বিশেষ অতিথির আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও মৌলভীলবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, ডা. নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক। শহর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান’র যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ হাসান আহমদ খান, শহর সভাপতি মুহাম্মদ ইমাদ উদ্দিন, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আ.খ.ম শাহিন চৌধুরী।

 

আরও বক্তব্য রাখেন মাহফুজুল ইসলাম, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা কাজী মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল মুকিত মামুন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সদর দক্ষিণ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সদর উত্তর শাখার সাধারণ সম্পাদক বশর আলী খান।