আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে আবাবিল সাংস্কৃতিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারে আবাবিল সাংস্কৃতিক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। আবাবিল সাংস্কৃতিক ফোরাম’র সভপতি লুৎফুর রহমান শিপন’র সভাপতিত্বে ও পরিচালক শাহ মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জামেয়া রাহমানিয়া মাদরসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জামিল আহমদ আনসারী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাংবাদিক ও কলামিস্ট প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া এবং মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমান।

 

ইফতার মাহফিলপূর্ব বক্তৃতায় বক্তারা বলেন-ইসলামের সুমহান আদর্শ ও সংস্কৃতি প্রচার ও প্রকাশে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামি সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানবজাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। নিজেদের ইসলামী কর্মকাণ্ডে বেশি করে যুক্ত করতে হবে। ইসলামী সংস্কৃতি ইসলাম ধর্মেরই অংশ উল্লেখ করে তারা বলেন, সংস্কৃতি মানুষের মনকে পরিশীলিত করে, ধর্মে প্রতি অনুরাগ বাড়ায়। বক্তারা সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাবিল সাংস্কৃতিক ফোরামের সংগিত পরিচালক ছড়াকার হাসান মাহমুদ, আবাবিলের সহ শিশুকিশোর পরিচালক ফেদাউর রহমান ইকরাম, মিডিয়া পরিচালক আবু সাঈদ হাসান, প্রচার সম্পাদক আব্দুল মুমিন তানজিল, ফাহিম আহমদ, মতিউর রাহমান এনাম, রায়হান রিয়াদ এবং তাহমিদ প্রমুখ।