আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে ৩১ মে ২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল বেলা ৪ ঘটিকায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ চারুকলা প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র ইভেন্ট “সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ” অনুষ্ঠিত হয়।

উক্ত ইভেন্টের মাধ্যমে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ বস্ত্র অর্থাৎ ঈদের নতুন কাপড় তুলে দেওয়া হয়।ঈদের আগেই নতুন কাপড় হাতে পেয়ে শিশুরা আনন্দ-উল্লাসে মেতে উঠে।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের পরিচালনায় উক্ত ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের এ.এস.আই নোয়াব আলী,দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ এবং ছিন্নমূল সমাজ কল্যান সংস্থার সভাপতি তাপস দাস।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়া জানান এই ইভেন্ট আয়োজন করতে গিয়ে সংগঠনের প্রতিটি সদস্য নিরলস ভাবে টানা পরিশ্রম করে গেছেন। আর ইভেন্ট শেষে সুবিধাঞ্চিত শিশুদের মুখের হাসিই ছিল নাকি তাদের এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।