পথ শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদের
স্টাফ রিপোর্টার,দীপ্ত নিউজ ডটকম : সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন বাংলা নাট্যলোক মৌলভীবাজারের উদ্যোগে মৌলভীবাজার শহরের অর্ধশত সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায়, মৌলভীবাজার পৌরসভার সামনে (পৌর পার্ক) পথ মিশুদের হাতে নতুন জামা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
বাংলার নাট্যলোকের সভাপতি সাংবাদিক দুরুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক- কলামিস্ট ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, সাংবাদিক মেরাজ আলী, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ-সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ আশিকুর রহমান
প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন বলেছেন-দুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। সমাজের অন্য পাঁচ- দশটা শিশুর মতই সুবিধাবঞ্চিত এসব শিশুদের জীবনেও রয়েছে ঈদে জামা পাওয়া, না পাওয়ার আনন্দ- বেদনা। এসব পথশিশু পথে থাকবে কেনো। তাহলে তাহলে তার মানবিক অধিকারকে অস্বীকার করা হয়। এদের আশ্রয় দিতে হবে, শিক্ষা দিতে হবে, স্বাস্থ্য সেবা দিতে হবে। সব কিছু নিয়ে ওরা বড় হবে, মানুষ হবে। ওদের চেহারা আমার কাছে একটা অনাবিল আনন্দের জায়গা। এভাবে মমতার হাত প্রসারিত করলে আরো অনেক শিশুর মুখেই ফুটতে পারে এমন অনাবিল হাসি। তাই পথশিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদের।






