আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আবুধাবীর মর্গে কমলগঞ্জের আজাদের লাশ, মায়ের আহাজারী

 

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

আবুধাবিতে গত ২৫ জুলাই থেকে মর্গে পড়ে আছে মৌলভীবাজারের কমলগঞ্জের আজাদ মিয়ার লাশ!

একজন রেমিট্যান্স যুদ্ধার লাশের দায়িত্ব নিতে বাংলাদেশ দূতাবাস অসিকৃতি জানাচ্ছে! আশ্চর্যের বিষয় আজাদ মিয়া একজন বৈধ কাগজ পত্র ও সে দেশের আই ডি ধারী একজন বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা হওয়ার পরও বাংলাদেশ দূতাবাস কতৃক তার লাশ দরিদ্র ও বিধবা মায়ের কাছে পাঠানো হচ্ছেনা।

দীর্ঘ একমাসের উপরে আবুধাবির খলিফা হাসপাতালের মর্গে পড়ে আছে অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকের লাশটি। ইউ এ ই’র বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আকূল আবেদন জানাচ্ছেন আজাদের বৃদ্ধা মা তার মৃত ছেলের লাশটি একনজর দেখার জন্য।

দেশের সকল সাংবাদিক,সরকার ও প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যাক্তির কাছে আজাদের মায়ের আকুতি যেনো তার ছেলের লাশটি দেশে পাঠানোর ব্যবস্হা করা হয়। আজাদের মা অভিযোগ করে বলেন আবুধাবির বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা আমার ছেলের সাথে অমানবিক আচরণ করছেন তিনি বলেন আমার ছেলের সকল বৈধ কাগজ-পত্র ছিলো তার পরও সরকারের নিয়োগকৃত কর্মকর্তারা কেনো আমার ছেলের লাশের সাথে এমন নিষ্ঠুরের মতো আচরণ করছে?

 

উল্লেখ্য আজাদ মিয়া সংযুক্ত আরব আমিরাতে বৈধ ভিজিট ভিসায় গিয়ে সে দেশের চলমান আইন অনুযায়ী বিজনেস ভিসা অর্থাৎ ইনভেস্টার পার্টনার প্রফেশনে (এক্বামা) আই ডি লাগান এবং কাজ করছিলেন।

 

গত ২৫ জুলাই আলাইন শহরের এক কাজের সাইডে তিনি ডিউটিতে ছিলেন এবং সে সময় একটি শেওল গাড়ি স্টিলের একটি রেডিমেট ঘরে ধাক্কা দিলে ঘরটি সাথে সাথে বিদ্ধস্ত হয়ে আজাদের উপরে পড়ে যায় এবং আজাদের মাথা ও শরীর থেতলে যায়, প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয়! অথচ আজাদের মেডিকেল রিপোর্টে বলা হয়েছে সে নাকি স্টোক করে মারা গেছে? যা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট।

কর্মস্হলের যারা কতৃপক্ষ তারা ক্ষতিপূরণ আদায় না করতে এমন মিথ্যা ও ঘৃণিত বানোয়াট রিপোর্ট করিয়েছে, একটি অসহায় পরিবারকে তার মরণোত্তর ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করার জন্য।

 

এই মর্মান্তিক বিষয়টির সঠিক তদারকি করার ও প্রতিকার প্রপ্তির একমাত্র মাধ্যম ছিলো সে দেশে অবস্হিত বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিল কর্মকর্তারা, কিন্তু তারা সে দায়িত্ব পালন না করে উল্টো বলছে যারা ইনভেস্টার ভিসায় আছেন তাদের দায়িত্ব নাকি দূতাবাস কতৃপক্ষ নেবেনা যা সম্পূর্ণ বে-আইনি কথা।

একজন বৈধ কাগজধারী প্রবাসে নিজ দেশের দূতাবাসের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার কথা এবং মৃত্যুবরণ করলে নিজের লাশ দূতাবাস কতৃক দেশে পাঠানোর সার্ভিস সে পাওয়ার কথা।

 

বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকের নজরে আনার জন্য এবং তড়িৎ বিহীত ব্যবস্হা গ্রহনের জন্য আজাদ মিয়ার বৃদ্ধা মাতা সকলের সহযোগিতা কামনা করছেন।