আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রহিমপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কমল গঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ১নং রহিমপুর ইউনিয়ন শাখার আয়োজনে  ৩১ আগষ্ট শনিবার রাত ৮ ঘটিকায় রহিমপুর ইউনিয়ন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ১নং রহিমপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক সোলেমান আহমদের সভাপতিত্বে শামিম ওসমানের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান  মোঃ ইফতেখার আহমেদ বদরুল, প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, জাতির পিতাকে হারিয়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনীতে কেবল বঙ্গবন্ধুর রক্তই নয়, বঙ্গবন্ধুর নীতি-আদর্শ বহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল আহাদ, আওয়ামিলীগ নেতা সুলেমান মিয়া, ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র পাল,সহ-সাধারণ সম্পাদক হাসান আহমদ,

ইউপি সদস্য মাহমুদ মিয়া, ইউপি সদস্য আব্দুস সালাম ,  ছাত্রলীগের উপজেলা কমিটির সহ-সভাপতি বেলাল আহমদ তরফদার, তরুণলীগের যুগ্ন আহবায়ক জনি চৌধুরী প্রমুখ।

 

সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী তার পরিবারের সকল সদস্য ও অন্যান্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহিমপুর ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম সাহেব।

 

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।