আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে এই প্রথম ইউনিয়নের উদ্যোগে হিজরী নববর্ষ পালন করা হল

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার:  রবিবার পয়লা মহররম ছিল । শুরু হলো আরবি নববর্ষ, হিজরি ১৪৪১। বাংলাদেশের আকাশে গত শুক্রবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গত শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আশুরার দিন সরকারি ছুটি পালিত হবে। বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-এর হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভ সূচনা। হিজরি বছরের প্রথম মাস মহররম। বাংলা ও ইংরেজি নববর্ষে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকে। আরবি নববর্ষের অনেক গুরুত্ব ও তাত্পর্য থাকা সত্তে¡ও উল্লেখ করার মতো কোনো কর্মসূচি পালন করা হয় না বললেই চলে। মৌলভীবাজার জেলায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্ব প্রথম আরবি নববর্ষ আনুষ্টানিক ভাবে উদযাপন করলো কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিসদ হল রুমে ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইউপি সদস্য মাহমুদ মিয়ার সভাপতিত্বে ইউপি সচিব সোলেমান হাসানরে পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)র ত্যাগ ও কোররবানির ঐতিহাসিক স্মৃতি স্মারক হিজরি (আরবি) সন। ইসলামের প্রচার, প্রসার এবং বিজয় কেতন উড্ডীনে হিজরি সনের গুরুত্ব ও তাত্পর্য অত্যধিক। আইয়্যামে জাহেলিয়াতের জ্ঞানপাপীরা বিশ্বনবী (সা.) ও ইসলামকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আল্ল¬াহর নির্দেশে বিশ্বনবী দ্বীন প্রচারে প্রিয় মাতৃভূমি ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, যাকে কেন্দ্র করেই আজকের হিজরি সন। যা আজো মুসলিম উম্মাহর হূদয়ে আলোকবর্তিকা হিসেবে জাগ্রত হয়ে আছে। মুহাররম মাস শুধু কারবালার ঘটনা স্মরণ করার মাসই নয়, এ মাস গোনাহ থেকে বিরত থাকার, ত্যাগের, ভালো কাজ করার, খারাপ কাজ থেকে বিরত থাকার এবং মুসলিম বিশ্বকে নতুন করে গড়ার প্রতিজ্ঞা করার মাস। প্রতি বছর এভাবে ইউনিয়ন পরিষদে আরবী নববর্ষ পালন করা হবে, আমি যদি মারা যাই আমার ইউনিয়ন পরিষদের সদস্যরা যেন এদ্বারা অব্যাহত রাখবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাও: আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্বা কুল চন্দ্র তাতী, ইউপি সদস্য সেলিম চৌধুরী, বুলবুল আহমদ ওয়াতির, মুজিবুর রহমান মুজিব, আব্দুস সালাম , রাবেয়া খাতুন, মাও: শওকত আহমদ, মাহবুব চৌধুরী প্রমুখ। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ এলাকার মুরব্বীগণ।