আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জঙ্গিদের কোন ধর্মীয় পরিচয় নাই- সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

সমৃদ্বির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য এবং সন্ত্রাস ,জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু সমাবেশ অনুষ্টিত হয়। ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রায় এ সভা অনুষ্টিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আশরাফুজ্জামান বক্তব্যে মাদক ব্যবহারের নানা ক্ষতিকর দিক সমাবেশে তুলে ধরেন। তিনি তার বক্তব্যে মাদক নয় জীবনের জয়গান গাওয়ার আহবান জানান। তিনি বলেন শিশু ও তরুণরাই আগামীর ভবিষ্যৎ তারা যেন বিপথে না যায় মাদকাসক্ত না হয় এবং এরাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তিনি আরো বলেন, মাদ্রাসায় জঙ্গি তৈরী হয় না, ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করেনা। মুসলমানরা জঙ্গি হতে পারেনা, জঙ্গিদের কোন ধর্মীয় পরিচয় নাই। জঙ্গিদের একটাই পরিচয় এরা জঙ্গি। গুজব,জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে তরুণদের আন্দোলন গড়ে তোলার এবং মাদকে আসক্ত না হওয়ার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদক নিয়ন্ত্রণ এর সহ-পরিচালক মো: আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজ সেবক সোহেল আহমদ, নুরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুহিবুর রহমান জালালী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন , ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব, দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, বড়লেখা প্রতিনিধি রেদোয়ান হোসেন ,শ্রমিক নেতা আবু সুফিয়ান প্রমুখ।