আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ধলাই নদীর উপর সেতু না থাকায় হাজারো মানুষের ভোগান্তি

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আদমপুর ইউনিয়নের কাটাবিল ঘাটে ধলাই নদীর উপর সেতু না থাকায় দুই পাশের ১৫/১৬টি গ্রামের প্রায় অর্ধলক্ষ লোককে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সেতু না থাকায় শিক্ষার্থী, চাকুরীজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষেরা নৌকা দিয়ে পারাপার হতে হয়। জরুরী ভিত্তিতে ধলাই নদীর উপর কাটাবিল এলাকায় একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছেন।

আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে ধলাই নদীর উভয় পাশে কাটাবিল, হকতিয়ারখোলা, উত্তরভাগ, মধ্যভাগ, বনগাঁও, জালালপুর, পশ্চিম জালালপুর, নোয়াগাঁও, মদনপুর, মাধবপুর, শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর, কেওয়ালিঘাট, পাত্রখোলা খাসিয়া পুঞ্জিসহ ১৫/১৬টি গ্রামের লোকজন উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করে আসছে। এসব গ্রামের লোকদেরকে মালামাল নিয়ে যেতে ৮/১০ কিলোমিটার ঘুরে যাওয়া-আসা করতে হয়। ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।

গতকাল সোমবার দেখা যায় আদমপুর ও মাধবপুর ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে কাটাবিল গ্রামে ধলাই নদীর উপর সেতু না থাকায় মানুষের ভোগান্তি। খর¯্রােতা ধলাই নদীতে মানুষ পারাপারের জন্য বাঁশের সাঁকোও নেই। নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা দিয়েই মানুষ যাতায়াত করতে হয়।

আলাপকালে কাটাবিল গ্রামের কৃষক আমির আলী বলেন নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি।

কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, মাধবপুর বাজারের সমাজকর্মী আসহাবুর ইসলাম বলেন কাটাবিল গ্রামে ধলাই নদীতে একটি সেতু না থাকায় নদীর দুইপাড়ের ১৫টি গ্রামের হাজার হাজার লোকজন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। অচিরেই এখানে সেতু নির্মাণ করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

স্কুল শিক্ষিকা রুমা রানী সিনহা বলেন ‘ব্রিজ না থাকা নৌকা দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। মালামাল নিয়ে যেতে ৮/১০ কিলোমিটার ঘুরে যাওয়া-আসা করতে হয়।

এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান কাটাবিলে দীর্ঘদিন যাবত সেতু নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। নৌকা দিয়েই ঝুঁকি নিয়েই জনগণকে নদী পারাপার করতে হচ্ছে। এই সেতুতে কোন যানবাহন চলাচল করতে পারে না বলে মালামাল পরিবহনেও এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুটি ইউনিয়নের মানুষের চলাচলের এ দুর্ভোগ দীর্ঘদিনের। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাটাবিলে ধলাই নদীর উপর সেতু নির্মাণের জন্য বারবার দাবি জানিয়েও কোন ফল হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মামুন ভূঁইয়া বলেন কাটাবিল এলাকায় ধলাই নদীর উপর একটি সেতু প্রয়োজন। তিনি এ বিষয়ে একটি প্রস্তাব অধিদপ্তরে পাঠানো হবে।