আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কুলাউড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করলো গোয়েন্দা পুলিশ

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়  পুলিশ দেখে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও তার স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। স্বামীর সঙ্গে রুমা বেগম (২৬) নামের ওই নারীও মাদক ব্যবসা করত বলে জানিয়েছে পুলিশ।বুধবার (৪ সে‌প্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে তা‌কে গ্রেফতার করা হয়।ইয়াবা বিক্রয়কালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল গাফফার দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আব্দুল গাফফারের স্ত্রী মাদক ব্যবসায়ী রুমা বেগম তার হাতের ঝাড়– নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকেও গ্রেপ্তার করা হয়।

এদিকে আব্দুল গফ্ফারের স্ত্রী রুমা বেগম ইয়াবা ও হেরোইন একটি ঝাড়ুর ভেতরে ভরে ফেলে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ঝাড়ুটি উদ্ধার করে ঝাড়ুর ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ও ৯ পুরিয়া হেরোইনসহ রুমা বেগমকে আটক করে।

এঘটনায় গোয়েন্দা পুলিশ বাদি হয়ে আব্দুল গফ্ফার ও রুমা বেগমকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা করেন।

 

জানা যায়, মাদক ব্যবসায়ী আব্দুল গফ্ফারের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসার সাথে জড়িত।