আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুন্সিবাজারে লতিফিয়া যুব সংঘের উদ্যোগে শোহাদায়ে কারবালা অনুষ্ঠান সম্পন্ন

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন মুন্সিবাজারের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ৮ সেপ্টেম্বর বাদ মাগরিব মুন্সিবাজার সোনালী ব্যাংকের পার্শ্বের বিল্ডিং এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি বুলবুল আহমদের সভাপতিত্বে ক্বারী সায়েখ আহমদের সঞ্চালনায় মহা গ্রন্থ আল কোরআন থেকে তিলাওত করেন মোঃ রেদোয়ান আলম, নাতে রাসুল পাঠ করে শানোয়ান আলম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লতিফিয়া ইসলামী যুব সংঘের সহ সভাপতি আজাদ আহমদ।  প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ এর সিনিয়র সহ সভাপতি মাও হোসাইন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, দরগাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবুল কালাম আজাদ, কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল আজিজ, ৩নং মুন্সিবাজার আল ইসলাহ এর সভাপতি মোঃ ইয়াওর আলী, কমলগঞ্জ উপজেলা তালামীযের সহ অফিস সম্পাদক হাফেজ আবু সালেহ, বায়তুন নুর জামে মসজিদ রবিরবাজারের খতিব মাওঃ সালাহ উদ্দিন খান,  সিদ্বেশ্বর পুর জামে মসজিদের সভাপতি ফয়ছল আহমদ,  কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়ছল আহমদ, শাওন খান জসিম,গোবিন্দপুর শাহ জালাল জামে মসজিদের খতিব মাওঃ সাইফুল ইসলাম , জাকের পার্টি মুন্সিবাজার আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নারায়েনক্ষেত্র জামে মসজিদের খতিব মাওঃ ইসমাইল হোসেন চৌধুরী, নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমল গঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাহেল মিয়া,১নং রহিমপুর ইউনিয়ন আল ইসলাহ এর সহ সভাপতি মোঃ রিপিট খান, লতিফিয়া ইসলামী যুব সংঘের উপদেষ্টা আফজাল হোসেন, ২নং পতনঊষার তালামীযের সহ সভাপতি আলমগীর হোসেন,  ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক ও মির্জানগর ইসলামী যুব সংঘের সভাপতি আবু সায়িদ তানজিম, ২ নং পতন ঊষার ইউনিয়ন তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ কাওছার আহমদ,১নং রহিমপুর ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক মাছুম আহমদ প্রমুখ।এছাড়াও  আল ইসলাহ, তালামীযের বিভিন্ন ইউনিটের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।