মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রতারণা মামলায় কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামের জলাল মিয়ার পুত্র সাবেক শিবির কর্মী সোহেল রানা সুমন কারাগারে। সোমবার ৯ সেপ্টেম্বর সিলেট ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রতারণা জালিয়াতির অভিযোগ এনে সিলেট জৈন্তাপুর উপজেলার ধলইপাড়া গ্রামের মৃত এমদাদ আলীর পুত্র আব্দুর রশিদ সিলেট ম্যাজিস্ট্রেট কোর্টে ২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা নং-সি আর ১৫৩/১৮ ইং। আসামী সোহেল রানা সুমন দীর্ঘদিন পলাতক ছিলেন।






