আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে রহিমপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন

 

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার ১৬ই সেপ্টেম্বর বিকালে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলো ড্র হয়। পরে ট্রাইব্রেকারে রহিমপুর ইউনিয়ন দল ৪-৩ গোলে মাধবপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

 

সমাপনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। পরে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।