আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামীযের আশুরা’র তাৎপর্য শীর্ষক আলোচনা

 

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী বলেন, রাসুল (সাঃ)-র প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন। উনাকে হত্যা করা হবে জেনেও ইসলামকে জিন্দা করার জন্য সেখানে গিয়েছেন। ইয়াজিদ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য হযরত হুসাইন (রাঃ) কে হত্যা করেছিল, কিন্তু তিনি বাতিলের বিরুদ্ধে আপোষ করেননি। বর্তমানে যারা সংগঠনের ক্ষতি করতে চাই তারা কারবালার ইতিহাস জানেনা। মিডিয়ার মাধ্যমে কারবালার ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে স্বার্থান্বেষী লোক মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। সঠিক ইতিহাস জেনে তালামীয কর্মীদের ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে হবে। ২১ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১ টায় মৌলভীবাজার শহরস্থ এক অভিজাত রেস্টুরেন্ট হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা  আয়োজিত দ্বীন প্রতিষ্ঠায় আশুরা’র তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ।

শাখা সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাহেদুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর আল ইসলাহ সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) কবির আহমদ তালুকদার, জেলা তালামীযের প্রচার সম্পাদক ও শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, সহ প্রচার সম্পাদক আফছার ইবনে রহিম।মাদরাসা তালামীযের সহ সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল হক , সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক,সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মনসুর আলী, অর্থ সম্পাদক শেখ মাসুম সিদ্দিকী ,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, গিয়াস উদ্দিন রাফি,সায়েক আহমদ, আসিফ আহমদ সহ প্রত্যেক শাখা নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।