আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ -প্রান গেল শিশুর- আহত ৫

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশু মারা গেছে। এ ঘটনায় ৫ জন আহত হলে গুরুতর আহত একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানানন্তর করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌণে ৪টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কামুদপুর বাঁক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নিহত শিশুর নাম ইমরান মিয়া (১০)। সে কমলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। সংঘর্ষে আরও ৫ যাত্রী আহত হয়েছেন। এদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত সরইবাড়ি গ্রামের সাফি মিয়া (১৮)-কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মানস কান্তি সিংহ বলেন, ‘দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে হয়ে গুরুতর অবস্থায় শিশু ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত সাফি মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’   প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, কামদপুর গ্রামের বাঁক এলাকায় দ্রুত গতিতে এসেই দুটি সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে পড়ে যায়।