আব্দুল বাছিত খান,মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শমসেরনগর ইউনিয়নের মাছ বাজার ও লামাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নির্দেশনায় এ এসআই হামিদুর রহমান ও এ এসআই আয়েছ মাহমুদ সঙ্গীয়ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের মাছ বাজার ও লামাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এএসআই হামিদুর রহমান বলেন,মাদক ব্যবসার সাথে এরা দীর্ঘদিন ধরে জড়িত। তাদের বিরুদ্ধে একাদিক মামলাও রয়েছে কমলগঞ্জ থানায়। ২১ সেপ্টেম্বর শনিবার রাত পৌণে ৯টার সময় শমসেরনগর লামাবাজারস্থ চম্পা ডাক্তারের চেম্বারের সামন থেকে মুজিবুর রহমানকে ১৭ পিছ ইয়াবা ও রাত ১০.৩০মিনিটের সময় শমসেরনগর মাছ বাজার এলাকা থেকে হারুন মিয়াকে ২১ পিছ ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, শিংড়াউলি গ্রামের আনছার উদ্দিনের ছেলে মুজিবুর রহমান(২৮) ও শমসেরনগর মাছ বাজারের আব্দুর রশিদ মিয়ার ছেলে হারুন মিয়া (৩৯)। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শমসেরনগর এলাকায় অভিযান চালিয়ে মুজিবুর রহমান ও হারুন মিয়াকে আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একাধীক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে ।
কমলগঞ্জে ২ ইয়াবা ব্যবসায়ী আটক
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : সেপ্টেম্বর, ২২, ২০১৯, ৭:০৬ পূর্বাহ্ণ • ৫ বার পঠিত






