আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সেবা পৌছে দিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি- ওসি আরিফুর রহমান

 

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ

সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম,১নং রহিমপুর ইউনিয়ন বিট,কমলগঞ্জ  থানা,মৌলভীবাজার কতৃক ২২ সেপ্টেম্বর  সন্দ্বার পর কালেঙ্গা বাজার নির্মাণ শ্রমিক কার্যালয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং ও বাল্য বিবাহ রোধকল্পে  সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। অফিসার ইনচার্জ আরিফুর রহমান বক্তব্যে বলেন, কমলগঞ্জ উপজেলায় পুলিশের সেবা জনগণের  দোড়গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আপাতত পুলিশ বক্স ও কমিউনিটি পুলিশ কার্যালয়  বিট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। মুলতঃ ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে রাখার লক্ষে এ কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম এর মাধ্যমে পুলিশের সেবা মানুষের কাছে পৌছে দিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

 

আওয়ামিলীগ নেতা মামুনুর রশীদ বক্তব্যে বলেন,  বিট পুলিশিং এর  কার্যকর পদক্ষেপই হতে পারে অপরাধ নির্মুলের সহায়ক।   আমি চাই ক্লিন ইমেজের কিছু লোক দিয়ে কালেঙ্গা গ্রামে একটি সু সংগঠিত বিট পুলিশং কমিটি গঠন করা হোক। তখনই কালেঙ্গাসহ  প্রতিটি  গ্রাম থেকে ধীরে ধীরে অপরাধ নির্মুল হওয়া সম্ভব হবে।

 

ওছাড়াও  উপস্তিত ছিলেন কমলগঞ্জ থানার এসআই তোফায়েল ইসলাম, এএসআই   হামিদুর রহমান, আওয়ামিলীগ নেতা মামুনুর রশীদ, ১নং রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য  মুজিবুর রহমান মুজিব,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মিয়া, যুবলীগ সভাপতি কদরিছ মিয়া,দপ্তর সম্পাদক হাবিব মিয়া,পারভেজ আহমদসহ এলাকার গণ্যমান্য  ব্যক্তিবর্গ  উপস্থিত  ছিলেন৷