আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুজিবাদর্শের ত্যাগী এক নেতার নাম মামুনুর রশীদ

মৌলভীবাজার প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন অকুতোভয় সৈনিকের নাম মামুনুর রশীদ। তিনি মৌলভীবাজার সদর উপজেলার দিঘলগজী গ্রামের মরহুম হাজি মফিজ মিয়ার ছেলে। মৌলভীবাজার সদরের বাসিন্দা হলেও কালেঙ্গা গ্রামের মানুষের ভালবাসায় কালেঙ্গা গ্রামের ভোটার হয়ে তাদের কল্যাণেই জীবনের সময়টুকু কাটিয়েছেন। অব্যাহত রেখেছেন সাহায্য সহযোগীতা।

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের ছায়াতলে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সংগ্রামে নিবেদিত প্রাণ। মামুনুর রশীদের  পিতা ছিলেন একজন সমাজ হিতৈষী শালিস ব্যক্তিত্ব, সমাজে রেখে গেছেন অনেক কৃতিত্ব।  নিষ্ঠা ও আন্তরিকতার জন্য কমলগঞ্জ  উপজেলার কালেঙ্গা তথা ১নং রহিমপুর ইউনিয়নের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি।

মামুনুর রশীদের গোটা পরিবারই বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন করেন। তাই স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের লোকজনদের নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগের যেকোন কর্মসূচী বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।

১৯৯০ সাল থেকে মামুনুর রশীদ  আওয়ামী লীগের যে কোন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। আওয়ামীলীগ মনোনীত যে কোন প্রার্থীর পক্ষে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। ১৯৮৮-৮৯ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজার জেলায় ছিল তার শক্তিশালী ভুমিকা।

১৯৯১ সাল থেকে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড,আব্দুস শহীদ এমপির হাত ধরে তার রাজনীতির জীবন শুরু করে প্রতিটি নির্বাচনে রাখেন স্বক্রিয় ভুমিকা। গত উপজেলা নির্বাচনেও কমললগঞ্জ উপজেলায় নৌকার পক্ষে বিভিন্ন ইউনিয়ন চষে বেরিয়েছেন।

প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং রহিমপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইফতেখার আহমেদ বদরুলের  পক্ষে মামুনুর রশীদ  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেগেছেন।

মামুনুর রশীদ আওয়ামীলীগ এর নিবেদিত প্রান হয়ে নি:স্বার্থ ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মামুনুর রশীদ  বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কোন প্রকার কটুক্তি বা সমালোচনা করলে চুপ করে বসে থাকতে পারেন না। তাই তো বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীকে নিয়ে কটুক্তি কারীদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিকবার বিভিন্ন মতের লোকদের সাথে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। বিএনপি জোট সরকারের আমলে বুকে সাহস নিয়ে আওয়ামীলীগ. যুবলীগ, ছাত্রলীগকে করেছিলেন সুসংগঠিত।  ২০০২ সালে বিগত বিএনপি জোট সরকারের আমলে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে কয়েকবার।  মামলা মোকদ্দমা হুমকি ধমকির মুখে ২০০৫ সালে লন্ডন পারি দেন মামুনুর রশীদ। পরে ২০১০ সালে দেশে এসে আবারো নিজেকে সমাজের কল্যানে নিয়োজিত করেন। অন্যায় দুর্নীতি,মাদকের বিরুদ্ধতা করায় হয়েছেন লাঞ্ছনা বঞ্চনার শীকার। কালেঙ্গা গ্রামে মাদককারবারীদের বিরুদ্বে ছিলেন কঠোর অবস্থানে।  কমলগঞ্জের কালেঙ্গা গ্রামে আওয়ামীলীগের জন্য অনেক ত্যাগ শীকার করে আওয়ামীলীগ আজ এই অঞ্চলে মাথা উচু করে দাড়িয়েছে। মসজিদ-মাদ্রাসা- ঈদগাহ সহ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন মামুনুর রশীদ।

বুকে সাহস নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বিরোধীতাকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন। তিনি জানান, কালেঙ্গা গ্রামসহ ১নং রহিমপুর ইউনিয়নবাসীর জন্য আমার সহযোগীতা নি:স্বার্থ ভাবে অব্যাহত থাকবে। তিনি কোন পদ-পদবীর লোভ লালসা কোন সময় করেন নি। আজীবন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিবেদিত থেকে কাজ করে যাচ্ছেন। তার এই পথচলা কুসুমাস্তির্ন না হলেও সাহস নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী তার জন্য শুভ কামনা জানান।