আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে মাওলানা এম এ রহিম নোমানীকে ১ লক্ষ ৭৫ হাজার টাকার চেক প্রদান

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাকস্থালীতে ক্যান্সার আক্রান্ত মাওলানা এম এ রহিম নোমানীকে আমেরিকায় অবস্থিত শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে চিকিৎসার জন্য ১লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে গতকাল উপজেলার হবিগঞ্জ রোডস্থ্ টি হেভেন রির্সোটে এক অনুষ্ঠানের মাধ্যমে অসুস্থ নোমানীর হাতে চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফির্সার মোঃ নজরুল ইসলাম।

 

সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডাক্তার হরিপদ রায়, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সভাপতি মামুনুর রশীদ শিপু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মুসা, বিশিষ্ট ব্যাংকার খোরশেদ আনোয়ার, সংগঠনের সদস্য হারুনুর রশিদ করিম কয়ছয়, লন্ডন প্রবাসী ব্যবসায়ী আমিনুর রশিদ সেলিম, নৌবাহিনীর কমান্ডার বজলুর রশিদ দিপু, মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান বাবলু, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক শুভ প্রতিদিন শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম প্রমুখ।