আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

কমলগঞ্জ প্রতিনিধিঃ

‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ এই প্রবাদকে কাজে লাগিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে স্বেচ্ছাশ্রমে চৈত্রঘাট আমেরতল নামক স্থান থেকে দক্ষিণ বড়চেগ গ্রাম হয়ে দেওরাছড়া চাবাগান পর্যন্ত প্রায় ২  কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু করেছে।  ১৮ অক্টোবর শুক্রবার  ফজরের নামাজের পর থেকে

আল ফালাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে ওই কাঁচা সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু হয়। এলাকার প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের চলাচলে ভোগান্তি কমবে। আল ফালাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হারুন রশিদ বলেন, প্রকৃতপক্ষে ওই রাস্তাটির ধারে রয়েছে বড় বড় খাল। বর্ষার সময় রাস্তা ভেঙ্গে যায়। গ্রামীণ এই সড়কে প্রায় ২০ বছর যাবত কোন সংস্কার করা হয়নি। বছরের পর বছর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এক কোদাল মাটি দেওয়া হয়নি। তাই  যুব সমাজ  এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, দেড় দুই হাজার মানুষ   দীর্ঘদিন থেকে ওই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বর্ষার সময় আরও কঠিন অবস্থা হয়। তাই আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এলাকাবাসীকে নিয়ে  রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছে । এসময় উপস্তিত ছিলেন,গ্রাম পঞ্চায়েতের সর্দার আপ্তাব মিয়া ও  সানোয়ার আহমদ, আব্দুল মুকিত,কাউছার আহমদ, সাজু মিয়া,আব্দুল জলিল,আছাব মিয়া,হাদিস মিয়া,সুলতান মিয়া,লেবু মিয়া, আব্দুল মালিক সহ এলাকার শতাধিক লোক।