আজিজুল ইসলাম রিয়াদ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি থেকে পশ্চিম বাড়ন্তি (মতাখাই) পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছে।দীর্ঘ দুই যুগ পূর্বে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হলেও মাঝেমধ্যে উপজেলা পরিষদের উদ্যোগে মাটি কেটে সংস্কার ছাড়া কোন উন্নয়ন হয়নি।বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং চলাচলের জন্য বিকল্প রাস্তা না থাকায় পশ্চিম বাড়ন্তি (মতাখাই) হোয়্যাটসঅ্যাপ গ্রুপ, ইনসাফ ফাউন্ডেশন ও কামালপুরের এলাকার যুব সমাজের উদ্যোগে মাটি কেটে রাস্তা মেরামতেরর কার্যক্রম গত ০৬ নভেম্বর থেকে শুরু হয়েছে আগামী ১১নভেম্বর পর্যন্ত চলবে। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলেও কোন ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর সময়ে রাস্হা পাকাকরণের দাবিতে দেখা করে আশ্বস্ত হলেও উনার অকাল মৃত্যুতে সেটা সম্ভব হয়নি। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে রাস্তা পাকাকরণের জন্য বর্তমান সংসদ সদস্য নেছার আহমদের দ্বারস্থ হয়েছেন বলে জানান স্থানীয়রা। স্বেচ্ছাসেবী আব্দুস সামাদ বলেন, এই রাস্তা দিয়ে উপজেলার তিনটি ইউনিয়ন কামালপুর,খলিলপুর ও কাগাবলার প্রায় ১০,০০০ হাজার মানুষের চলাচল করে।বর্ষাকালে এই রাস্তার খুবই নাজুক অবস্থা তৈরি হয় এতে এলাকার শিক্ষার্থীদের স্কুল ও মাদরাসায় যাতায়াত ব্যাহত হয়। এলাকাবাসী রাস্তার জরাজীর্ণ অবস্থা থেকে পাকাকরণের জন্য সশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন।






