আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) শহস্রাধিক মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’। সুন্নী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত এ ‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য সকাল থেকেই উপজেলাস্থ আলহাজ্ব জাহিদুর রহমান কমিউনিটি সেন্টারে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ। বাদ যোহর শুরু হয় র‌্যালি।

কমলগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি নাসির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রকিবের এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় তালামিযের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা এম এ জলীল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন

আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলার সহ সভাপতি মাওঃ মকবুল হোসসেন খাঁন।জেলা তালামিযের আহব্বায়ক কমিটির সদস্য ছাত্রনেতা কাওছার আহমদ।কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী আলম চৌবুরী। সহ সভাপতি মাওঃ আব্দুল করিম।সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব। সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আলাউদ্দিন। সহ সাধারণ সম্পাদক মাওঃ মুহিবুর রহমান, আবু বকর সিদ্দীক জিয়াব, সাংঘটনিক সম্পাদক মনজুর আহমদ। পৌর মেয়র জুয়েল আহমদ।পৌর আল ইসলাহ সভাপতি মাওঃ আব্দুল বাতিন। শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সভাপতি মাওঃ আব্দুল মজিদ চৌঃ,উপজেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওঃরাশিদ আলী।কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাওঃ মামুনুর রশিদ।জেলা তালামিযের সাবেক সহ সাংঘটনিক সম্পাদক আব্দুল মুহাইমিন ফাহাদ,সহ প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান চৌঃ তালামিযের সাবেক সভাপতি এম শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক মাওঃ নজরুল ইসলাম। আল ইসলাহ নেতা দেলোয়ার হোসেন,মাওঃ সিরাজুল ইসলাম, আব্দুল বাসিত আশিকী। সাংবাদিক শাহিন আহমদ সহ কমলগঞ্জ উপজেলা তালামিযের নেতৃবৃন্দ, পৌর তালামিয নেতৃবৃন্দ,কলেজ,মাদ্রাসা ও বিভিন্ন ইউনিয়ন তালামিযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।