আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) শহস্রাধিক মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’। সুন্নী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত এ ‘মুবারক র্যালি’তে অংশগ্রহণের জন্য সকাল থেকেই উপজেলাস্থ আলহাজ্ব জাহিদুর রহমান কমিউনিটি সেন্টারে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ। বাদ যোহর শুরু হয় র্যালি।
কমলগঞ্জ উপজেলা তালামিযের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি নাসির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুর রকিবের এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় তালামিযের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা এম এ জলীল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন
আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলার সহ সভাপতি মাওঃ মকবুল হোসসেন খাঁন।জেলা তালামিযের আহব্বায়ক কমিটির সদস্য ছাত্রনেতা কাওছার আহমদ।কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী আলম চৌবুরী। সহ সভাপতি মাওঃ আব্দুল করিম।সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব। সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আলাউদ্দিন। সহ সাধারণ সম্পাদক মাওঃ মুহিবুর রহমান, আবু বকর সিদ্দীক জিয়াব, সাংঘটনিক সম্পাদক মনজুর আহমদ। পৌর মেয়র জুয়েল আহমদ।পৌর আল ইসলাহ সভাপতি মাওঃ আব্দুল বাতিন। শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সভাপতি মাওঃ আব্দুল মজিদ চৌঃ,উপজেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওঃরাশিদ আলী।কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাওঃ মামুনুর রশিদ।জেলা তালামিযের সাবেক সহ সাংঘটনিক সম্পাদক আব্দুল মুহাইমিন ফাহাদ,সহ প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান চৌঃ তালামিযের সাবেক সভাপতি এম শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক মাওঃ নজরুল ইসলাম। আল ইসলাহ নেতা দেলোয়ার হোসেন,মাওঃ সিরাজুল ইসলাম, আব্দুল বাসিত আশিকী। সাংবাদিক শাহিন আহমদ সহ কমলগঞ্জ উপজেলা তালামিযের নেতৃবৃন্দ, পৌর তালামিয নেতৃবৃন্দ,কলেজ,মাদ্রাসা ও বিভিন্ন ইউনিয়ন তালামিযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






