আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মিরতিংগা চা বাগানে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সভা অনুষ্টিত

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার :

সরকার কতৃক চা শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী বোর্ড গঠন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরীকে মজুরী বোর্ডের সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের চা শ্রমিকদের আয়োজনে ২৩ নভেম্বর সকাল ৯টার সময় বাগানের চা ফ্যাক্টরীর সামনে সভার আয়োজন করা হয়। উক্ত সভা দিলীপ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনু-ধলই ভ্যালি সভাপতি বাবু ধনা বাউরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনু-ধলই ভ্যালির সাধারাণ সম্পাদক নির্মল দাশ পাইনকা , ৪নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি বীর মুক্তিযোদ্বা বাবু কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু মন্টু অলমিক, ৪নং ওয়ার্ড আওয়ামীলিগের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক কাজল কুর্মী প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন অনন্ত দাশ পাইনকা,আব্দুল জব্বার, প্রদীপ নুনিয়া, হান্নান মিয়া, আশিষ নায়েক, রহিম মিয়া, আরতী ঘোষ,রম্বা নায়েক, রিতা পাইনকা, বাবলু উড়াংসহ প্রায় ৩ শতাধিক চা শ্রমিক উপস্তিত ছিলেন । মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য ড,আব্দুস শহীদ এমপি মহোদয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বক্তারা দাবী জানান,চা শ্রমিকদের মজুরী ২৬০ টাকা যেন বর্ধিত করা হয়।