আব্দুল বাছিত খান,মৌলভীবাজার :
সরকার কতৃক চা শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী বোর্ড গঠন ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরীকে মজুরী বোর্ডের সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের চা শ্রমিকদের আয়োজনে ২৩ নভেম্বর সকাল ৯টার সময় বাগানের চা ফ্যাক্টরীর সামনে সভার আয়োজন করা হয়। উক্ত সভা দিলীপ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনু-ধলই ভ্যালি সভাপতি বাবু ধনা বাউরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনু-ধলই ভ্যালির সাধারাণ সম্পাদক নির্মল দাশ পাইনকা , ৪নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি বীর মুক্তিযোদ্বা বাবু কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাবু মন্টু অলমিক, ৪নং ওয়ার্ড আওয়ামীলিগের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক কাজল কুর্মী প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন অনন্ত দাশ পাইনকা,আব্দুল জব্বার, প্রদীপ নুনিয়া, হান্নান মিয়া, আশিষ নায়েক, রহিম মিয়া, আরতী ঘোষ,রম্বা নায়েক, রিতা পাইনকা, বাবলু উড়াংসহ প্রায় ৩ শতাধিক চা শ্রমিক উপস্তিত ছিলেন । মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য ড,আব্দুস শহীদ এমপি মহোদয়ের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বক্তারা দাবী জানান,চা শ্রমিকদের মজুরী ২৬০ টাকা যেন বর্ধিত
করা হয়।






