আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল পৌরসভার ৩ দিনব্যাপী ৪২তম তাফসির মাহফিল সম্পন

 

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর তাফসির পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপী ৪২তম ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিল ১ ডিসেম্বর রাত ১১টায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

 

মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেশ করেন বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রাম, মাওলানা মুফতি বশির আহমদ, মাওলানা মামনুনুল হক, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, হাফেজ মাওলানা ফেরদাউসআহমদ মাধবপুরী, মাওলানা মুশাহিদ কাসেমী, মাওলানা মুজাহিদ আহমদ, মাওলানা সাদত আমীন বর্ণভীসহ স্থানীয় উলামায়ে কেরাম।

 

তাফসির মাহফিলে বক্তারা বলেন, শিরক-বিদআত, দুর্নীতি, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কুরআন-সুন্নাহর বিকল্প নেই। জীবনের সর্বক্ষেত্রে রাসুল (স.) এর আদর্শ প্রতিষ্ঠা করলেই কেবল সন্ত্রাসমুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব।

 

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর শুক্রবার থেকে মাহফিল শুরু হয়ে রবিবার ১ ডিসেম্বর শেষ হয়