আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আন্তর্জাতিক শানে মোস্তফা (সা:) মাহফিলে আসছেন সিরিয়া ও লেবাননের আলিম

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃআন্তর্জাতিক শানে মোস্তফা (স.) মহা-সম্মেলনের উদ্দেশ্যে বাংলাদেশের পথে ড. শাইখ রিয়াদ হাসান বাজু লেবানন,

শাইখ হামদি কানজু আল মাখজুমী সিরিয়া। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় আলিমরা উপস্তিত থাকবেন।

মৌলভীবাজারে  আন্তর্জাতিক শানে মোস্তফা (সা:) মাহফিলের  কাজ দ্রুতগতিতে চলছে। প্রচার-প্রচারণায় নেমেছেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপুসহ জালালী কাফেলা ৩৬০ এর  সদস্য ও  আল-ইসলাহ-তালামীযের নেতৃবৃন্দ। আগামি ১৩ ডিসেম্বর-২০১৯ শুক্রবার, পবিত্র জুম’আর নামাজ মহাসম্মেলন স্থল কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে আদায় এবং নামাজের পরে খতমে কুরআন, খতমে বুখারি ও বিভিন্ন খতম শরিফের দু’আ অনুষ্টিত হবে। এর পর মুল মাহফিলের কাজ শুরু হবে।

আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু সবার সার্বিক সহযোগীতা ও উপস্তিতি কামনা করেছেন।