আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জানালা ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরন

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃপররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহ-কারী সচিব তানভীর আহমদ তরফদারের অনুরোধে জানালা ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরন অনুষ্টিত।

বাংলাদেশের শীতপ্রবন এলাকাগুলোর মধ্যে কমলগঞ্জ, মৌলভীবাজার অন্যতম।

শীত আসলেই যেখানে গরীব অসহায় মানুষদের হাহাকার শুরু হয় সামান্য একটু উষ্ণতার খোঁজে। আজ  টিম জানালা এবং লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের যৌথ উদ্যোগে ঐসব অসহায় মানুষদের সামান্য একটু উষ্ণতার পরশ দিয়েছেন ক্লাব দুটির সদস্যরা।

আজ ১৪ই ডিসেম্বর ২০১৯ তারিখে কমলগঞ্জ এলাকার মুন্সীবাজারের কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২২৫ জন  শীতার্তদের মধ্যে ভালো মানের শীতের কম্বল বিতরণ করা হয়।

জানালা’র সভাপতি জনাব ইফতি সিদ্দিকী ও লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি হাসান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, সমাজ সেবক হামিদুল হক চৌধুরী বাবর,বিশিষ্ট ব্যবসায়ী ইমন তরফদার,সাকের আহমদ তরফদার, জনি চৌধুরী, মুরাদ তরফদার প্রমুখ। কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে এই দুই সংগঠনকে এরকম মহতি উদ্যোগ গ্রহনের জন্য ধন্যবাদ জানান  এবং ভবিষ্যতে আরো এরকম কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

জানালার সুযোগ্য সভাপতি ইফতি সিদ্দিকী উনার বক্তব্যে বলেন- ”  আমরা কোনো লোক দেখানোর জন্য কিংবা করুণা হিসেবে নয়, আমাদের দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। আমাদের সবারই উচিৎ স্বাধ্যমত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো।

আমরা প্রতিবার চেষ্টা করে থাকি তাদেরকে ভালো মানের কম্বল দিতে, যাতে করে তারা দুই/তিন বছর এটাকে অবলম্বন করেই শীত নিবারন করতে পারেন। এক্ষেত্রে বিতরণের সংখ্যা কমই হোক না কেন, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরা যতজন মানুষের পাশেই দাড়াই না কেনো, তারা যেন সত্যিকার অর্থেই উপকৃত হন- এটাই আমাদের উদ্দেশ্য।”

তিনি সমাজের অন্যান্যদের ও এভাবে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। উল্লেখ্য, টিম জানালা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর শীতার্তদের মধ্যে এরকম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে।