আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দেওরাছড়া চাবাগানে বয়স্ক-নিরক্ষর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ ইউনেস্কো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করে। ৫০ বছর বা এর গুণিতক যে কোনো বার্ষিকী যদি ইউনেস্কোর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে ঐ দিবস যৌথভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই হিসেবে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষের বিশ্বস্বীকৃতি দেয় ইউনেস্কো। এর ফলে ইউনেস্কো বা এর ১৯৫ সদস্য রাষ্ট্রের সঙ্গে যৌথ বা দ্বিপাক্ষিকভাবে এই দিবসটি পালন করতে পারবে বাংলাদেশ এরই ধারাবাহিকতায়

কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চাবাগানে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বয়স্ক/নিরক্ষর শিক্ষা  কার্যক্রমের শুভ  উদ্বোধন ৮ জানুয়ারি সকাল ১১টায় দেওরাছড়া চাবাগানের আয়োজনে  অনুষ্টিত হয়। উক্ত  অনুষ্টান প্রধান অতিথি  হিসেবে উপস্তিত ছিলেন, ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাগান ব্যাবস্থাপক মোস্তফা জামান,সহ-কারী ব্যবস্থাপক মোকতাদির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়, ইউপি সদস্য বাবু সিতাংশু কর্মকার, পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মী,সাধারণ সম্পাদক সম্রা উরাং, সুবাষ কানু,কামাল হোসেন,নাজির মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চাশ্রমিক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।