আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে  আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহ-কারী সচিব তানভীর আহমদ তরফদার ও বিশিষ্ট সমাজ সেবক, ব্রিটেন প্রবাসী ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য  আব্দুল মালিক কে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের  ওয়েষ্টার্ন রেস্টুরেন্ট হল রুমে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের সঞ্চালনায় জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহ-কারী সচিব তানভীর আহমদ তরফদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক, ব্রিটেন প্রবাসী ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য জনাব আব্দুল মালিক, এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উপর

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,  দৈনিক মৌমাছিকণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট জিলা, শুদাংশু শেখর হালদার,মাহমুদুর রহমান,  দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ,

আনন্দ টিভি”র জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রাজ,জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইমন তরফদার,  চিনু রঞ্জন তালুকদার, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সৈয়দ মঈনুল ইসলাম রবিন,আব্দুল বাছিত খান, সাইদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ভুয়সী প্রশংসা করে  বলেন, আপনারা (সাংবাদিক) রা হলেন জাতির বিবেক, আপনাদের অনেক অবদান রয়েছে এ  সমাজে। আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাকে যে কোন সময় ডাকলে কাছে পাবেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ২০১৪ সাল থেকে কাজ করে আসছে জেনে খুশী হলাম, আপনারা কাংখিত লক্ষ্যে পৌছান এ কামনাটুকু রইলো।