আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুমরাকাপন গ্রামে ভুমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ১১জানুয়ারি শনিবার দুপুর আড়াইটার দিকে বিরোধীয় ভুমির উপর ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন, মনু মিয়ার স্ত্রী আলিফা বেগম(৫০) আনু মিয়া(২৪) তারা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর দিকে জামাল মিয়ার পুত্র জামিল হোসেন মনা,(২২) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন যাবত ভুমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে, উভয়পক্ষের মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ঘটনাস্থলে গিয়ে বক্তব্য শুনে উভয়কে শান্ত থাকার পরামর্শ দিয়েছি।
এব্যাপারে কমলগঞ্জ থানার এএসআই আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়কে সংঘাতে না জড়াতে ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি।






