আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ধর্ষণের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যাকান্ড এবং সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের কবিতায় আড্ডা নামের একটি সংগঠন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবরে সম্মুখে কবিরা প্রতিবাদী কবিতা পাঠ করেন।

সংগঠনের মুখপাত্র কবি সজিব তুষারের পরিচালনায় এতে কবিতা পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সদস্য কবি জাবেদ ভূঁঈয়া, সংস্কৃতি কর্মী শাহীন ইকবাল,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক সীমান্ত দাস,সংগঠক আবু তালেব প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা জহরলাল দত্ত ও সাংবাদিক মাহমুদ এইচ খান।

আয়োজনে কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সমাজের চলমান বিশৃংখলা, অন্যায়-অবিচার তুলে ধরেন এবং বক্তব্যের মাধ্যমে ধর্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।