আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী ২ জন নিহত- আহত ১

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১ জন আহত হয়েছেন। সোমবার আনুমানিক রাত সাড়ে সাতটায় কুলাউড়ার আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটায় জুড়ী থেকে কুলাউড়া ফেরার পথে পথিমধ্যে আছুরীঘাট এলাকায় ব্রীজের দক্ষিণপার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার ডলি (৪৫), তাঁর ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলী আহমদ চৌধুরী (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তোফায়েল আহমদ চৌধুরী (৬০)। তিনি বর্তমানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী খন্দকার সাদিকুর রহমান ও খন্দকার নবেল জানান, আমরা জুড়ী থেকে মোটরসাইকেল যোগে কুলাউড়া ফেরার পথে আছুরীঘাট এলাকায় দেখতে পাই একটি প্রাইভেট কার রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে কারটি ধুমড়েমুচড়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিউল আহমদ চৌধুরীর ছোটভাই সংবাদকর্মী শাওন আহমদ জানান, আমার তালতো ভাই তোফায়েল আহমদ চৌধুরীর শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলার প্রস্তুুতি চলছে।